বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নেত্রকোণায় বজ্রপাতে হাঁসের খামারির মৃত্যু দিনাজপুরে অধিক ফলনে আউস ধানের লক্ষ্যমাত্রা অর্জিত এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান ভূমি অফিসে কর্মকর্তাদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত করতে জিও ফেন্সিং চালু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বাড়াতে মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে জাঁকজমকপূর্ণ আয়োজনে সি-কে স্বাগত জানাবেন ট্রাম্প, তবে প্রত্যাশা কম
কৃষি দিনাজপুরে অধিক ফলনে আউস ধানের লক্ষ্যমাত্রা অর্জিত

দিনাজপুরে অধিক ফলনে আউস ধানের লক্ষ্যমাত্রা অর্জিত

অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে জেলায় চলতি বছর লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১২ হেক্টর জমিতে আউশ ধান ফলন অর্জিত হয়েছে।

 তিনি বলেন, চলতি বছর জেলায় ৯ হাজার ৯শ’ হেক্টর জমিতে আউস ধান চাষের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগ থেকে নির্ধারণ করা হয়েছিল। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের মাঠ কর্মকর্তাদের সঠিক পরামর্শ এবং নিবিড় পরিচর্যায় অতিরিক্ত ১২ হেক্টর জমিতে আউস ধানের আবাদ করতে সক্ষম হয়েছেন কৃষকরা। ফলে এবারে জেলার ১৩টি উপজেলাতে ৯ হাজার ৯১২ হেক্টর জমিতে আউস ধান চাষ অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, বিগত সময়ে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া আউশ ধান চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি করতে কৃষি বিভাগের উদ্যোগ গ্রহণ সফল হয়েছে।

উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, গত দু’বছর পূর্বে কৃষি বিভাগের গবেষণায় উদ্ভাবন করা উন্নত জাত ও উচ্চ ফলনশীল উপশী জাতের ব্রি-৯৮ আউশ ধান চাষে জেলায় অধিক ফলন হয়েছে। চলতি মৌসুমে জেলার ১৩ টি উপজেলায় ৯ হাজার ৯শ’ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। মৌসুমের শুরুতেই গত মে মাসে জেলার ১৩ টি উপজেলাতে ৭ হাজার ৩৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের নতুন উদ্ভাবন করা ব্রি-৯৮ জাতের বীজ ও রাসায়নিক সার এবং কীটনাশক বিতারণ করা হয়েছিল।

ছবি: বাসস

আউশ ধান চাষ সফল ভাবে অর্জিত করতে জেলার ১৩টি উপজেলার কৃষি বিভাগের মাঠ কর্মকর্তাগণ, কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে আউশ ধান চাষে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে বলে কৃষি বিভাগ জানান।

জেলার সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, কর্ণাই ও নশিপুর দু'টি গ্রামে সমবায় ভিত্তিতে কৃষকরা এবার আউশ ধানের ব্রি ধান-৯৮ জাতের ধান চাষ করেছেন। আউশ ধান চাষের সাড়ে ৩ মাসের মধ্যে অর্জিত ধানের ফসল ঘরে তুলতে পেয়ে কৃষকরা খুব খুশি।
তিনি জানান, এক একর জমিতে ৭৫ থেকে ৮০ মণ ধানের ফলন হয়েছে। কৃষি বিভাগের বিনামূল্যে দেয়া বীজ, সার ও কীটনাশক ধান চাষে ব্যবহার করে অনাবাদি জমি অধিক উৎপাদনশীল হয়ে উঠেছে। বর্তমান বাজারে কাঁচা ধান এক হাজার ৫০ থেকে ১১শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। আউস ধানের খড় বিক্রি করে বাড়তি টাকা পাওয়া যাচ্ছে। ফলে ধান বিক্রির পাশাপাশি খড় বিক্রিতেই কৃষকরা তাদের খরচের একটা অংশ উঠাতে পারছেন।

জেলার বিরল উপজেলার এনায়েতপুর গ্রামের আদর্শ কৃষক মো. খাদেমুল ইসলাম (৪৫) জানান, ‘চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে জমিতে বীজতলা তৈরি করে ব্রি-৯৮ জাতের আউশ ধান চারা রোপণ করে ছিলাম। কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে সেচ, সার ও কীটনাশক ব্যবহারে বেশ ভাল ফলন হয়েছে। ভাদ্র-আশ্বিনের এ সময় মাঠজুড়ে আউশ ধানের সোনালি শোভা কৃষকদের মন ভরে তুলেছে। কৃষকেরা তাদের অর্জিত ধান কাটা-মাড়াই শুরু করেছে।

আগামী এক সপ্তাহের মধ্যেই ধান কাটা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধান কাটার পর আবার ওই জমিতে আগাম জাতের আলু চাষের প্রস্তুতি শুরু করে দিবেন কৃষকেরা। এই লক্ষ্য বাস্তবায়নে কৃষি বিভাগের সহযোগিতায় কৃষকেরা আউশ ধান ঘরে তুলে, আবার ওই একই জমিতে আলু চাষ করার পরিকল্পনা করেছে।

জেলার চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি ও ভিয়াইল গ্রামের কৃষকরা বলছেন, নতুন জাতের উন্নত ফলনশীল আউশ ধান চাষে তাদের সাফলতা এনে দিয়েছে।

বিন্যাকুড়ি গ্রামের কৃষক মো.আব্দুর রহমান (৪৮) জানান, এ বছর তিনি ৭৮ শতক জমিতে আউশ ধান চাষ করেছে। তার অর্জিত জমি থেকে ৬৭ মণ আউশ ধান পেয়েছে। ওই ধান বিক্রি করে আগাম জাতের আলুর চাষ করবেন। আগামী বছর এ জাতের আউশ ধান বেশি করে আবাদ করার আাশা করছেন প্রায় এলাকার সব কৃষকরা।

দিনাজপুর সদর উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন বাসস’কে বলেন, এ অঞ্চলের জমি একটু উচুঁ এবং লালমাটি হওয়ায় শুধু রবি শস্যে চাষে ব্যবহার করা হতো। আমন বা ইরি-বোরো ধান এখানে চাষ করা হতো না। সরকারি উদ্যোগে কৃষকদের উদ্বুদ্ধ করে উন্নত জাতের আউশ ধান চাষ শুরু করা হয়েছে। এখন সেই জমিতেই ৩টি করে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। সরকারি উদ্যোগে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক সরবরাহ দিয়ে কৃষকদের ফসল উৎপাদনে এগিয়ে নিয়ে যাওয়ায়, কৃষকেরা বর্তমান বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বাসস’কে বলেন, চলতি মৌসুমে সদর উপজেলা ৯৭২ হেক্টর জমিতে আউশ ধানের অধিক উৎপাদন হয়েছে। প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া উন্নত জাতের আউশ ধান চাষে কৃষকরা স্বল্প সময়ে ভালো ফলন পেয়েছেন। আগামীতে আরো অধিক কৃষক আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠবেন, সে বিষয় কৃষি বিভাগ কাজ করছেন বলে তিনি ব্যক্ত করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন বাসসকে বলেন, তিনি গত কয়েক দিন জেলার প্রায় প্রত্যেকটি উপজেলায় উন্নত জাতের ব্রি-৯৮ আউস ধানের অর্জিত ধান ক্ষেত সরেজমিন পরিদর্শন করেছেন। কৃষকের অর্জিত ধান ক্ষেতের অধিক ফলন দেখে মুগ্ধ হয়েছেন। সেই সাথে কৃষি বিভাগের উদ্ভাবন করা উন্নত জাতের আউস ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে, এটা একটি ভালো লক্ষণ বলে তিনি ব্যক্ত করেন।

উল্লেখ যে, গত বছর এ জেলায় কৃষি বিভাগ থেকে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে। গত বছর সরকারি ভাবে কৃষকদের কৃষি প্রণোদনা দিয়ে ৫ হাজার ৩৭০ হেক্টর জমিতে আউশ ধান চাষ অর্জিত হয়েছিল। গত বছরের তুলনায় চলতি বছর ৪ হাজার ৫৪২ হেক্টর জমিতে অতিরিক্ত আউস ধান চাষ চাষ অর্জিত করা সম্ভব হয়েছে বলে কৃষি বিভাগ দাবি করেন।

খুঁজুন