রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরলেন ৮ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরলেন ৮ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আজ (১৩ এপ্রিল) সকালে প্রথম ধাপে দেশে এসেছেন আট ক্রিকেটার। আরও দুই ধাপে ভাগ হয়ে আগামীকাল দেশে ফিরবেন বাকী ক্রিকেটাররাও।

প্রথম ধাপে আজ বুধবার দেশে ফিরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান। ক্রিকেটারদের সঙ্গে দলের একজন স্টাফও ফিরেছেন দেশে।

ক্রিকেটাররা ফিরলেও ছুটিতে থাকবেন কোচরা। এরমধ্যে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দেশেই থাকবেন। অন্যদিকে নিজ দেশ শ্রীলঙ্কায় যাবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন কোচরা। দুই টেস্টের প্রথমটি শুরু হবে ১৫ মে থেকে চট্টগ্রামে। ২৩ মে থেকে মিরপুরে গড়াবে দ্বিতীয় টেস্ট।

খুঁজুন