রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স

আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বলে মনে করেন প্রোটিয়াদের সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার সফরে বাংলাদেশের পারফরমেন্স মুগ্ধ করেছে তাকে।
 
নিজের ইউটিউব চ্যানেল ‘৩৬০’-তে একটি ভিডিওতে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কথা বলেন ডি ভিলিয়ার্স। তিনি জানান, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় অনেক বড় অর্জন। আগামী দক্ষিণ আফ্রিকা সফরেও বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলবে।

অনেকটা ব্যাকফুটে থেকেই দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের আগে গত জুনে জিম্বাবুয়ের মাটিতে নিজেদের সর্বশেষ টেস্ট ম্যাচে ইনিংস ও ৮৫ রানে হারে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট খেলতে নেমেই বিশ্বকে চমকে দেয় টাইগাররা। 

টানা চারদিনে ১১ সেশনে দাপট দেখিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। প্রথমবারের মত অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের ইতিহাস গড়ে টাইগাররা। 

তবে ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে দু’দিনেই অসহায় আত্মসমর্পন করে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৫১ রানে টেস্ট হারে টাইগাররা। ফলে ১-১ সমতায় সিরিজ শেষ করে নাজমুল হোসেন শান্তর দল। টানা দ্বিতীয়বারের মত অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ।  

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সফর নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকা সফরেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ। বিশ্বের কঠিন জায়গাগুলো একটি দক্ষিণ আফ্রিকা। এখানে শুধু বল সুইংই করে না, সিম ও মুভ করে থাকে। এখানকার উইকেট ব্যাটারদের জন্য বেশ কঠিন।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কিভাবে ব্যাট করতে হবে সেই মন্ত্র জানিয়ে দেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত কিছু কৌশল ছিল। এখানে কখনো ক্রিজ ছেড়ে, আবার কখনো পুরো স্টাম্প ঢেকে ব্যাট করেছি। এমনকি কখনও কখনও স্টাম্প ছেড়েও ব্যাট করেছি। তবে এসব কৌশল সিমিং কন্ডিশন বুঝে ব্যাট করতে হবে। সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে ব্যাট করা যায় না।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের জন্য কৌশল অবলম্বন করলেও ব্যাট করার স্বাভাবিক ধরন পাল্টে ফেলার প্রয়োজন নেই বলে জানান দেশের হয়ে ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮টি টি টোয়েন্টি খেলা ডি ভিলিয়ার্স। 

তিনি বলেন, ‘হঠাৎ করেই ব্যাটিংয়ে ধরন পাল্টে ফেলতে হবে না। ব্যাটিংয়ে ছোট ছোট কিছু পরিবর্তন আনতে হবে এবং পরিস্থিতি বুঝে পরিকল্পনা করতে হবে, যাতে বোলাররা নিজেদের পরিকল্পনা পাল্টাতে বাধ্য হয়।’

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘আমার মনে হয়, তাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সিমিং ও বাউন্সি উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। বাংলাদেশ দলের প্রতি শুভকামনা রইল।’

দক্ষিণ আফ্রিকা বিপক্ষে মোট ১৬ টেস্ট খেলে এখনও জয় বা ড্র করতে পারেনি বাংলাদেশ। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৮ টেস্ট খেলেছে টাইগাররা। সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। 

খুঁজুন