রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা দৌড়ে বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন রাজাপুরের সাকিব ও পাখি

দৌড়ে বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন রাজাপুরের সাকিব ও পাখি

মো. নাঈম হাসান ঈমনঃ  শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ৫০তম আসরে ১০০ মিটার দৌঁড়ে ঝালকাঠির রাজাপুরের মেয়ে মরিয়ম পাখি ও ২০০মিটার দৌঁড়ে রাজাপুরের ছেলে সাকিব মৃধা বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে।

গতবুধবার (৯মার্চ) সকালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর উপজেলা ডাকবাংলো মোড় এলাকার আঃ বারেক মৃধার ছেলে সাকিব মৃধা। বর্তমানে সাকিব রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

পাখি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা ও পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি চালক মো. শামিম রানার মেয়ে। বর্তমানে পাখি কাঁঠালিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে পড়ে। 

এর পূর্বে পাখি রাজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিভিন্ন বিষয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও সে একজন ভাল ফুটবল খেলোয়াড়। 

পাখির স্বপ্ন তিনি বিকেএসপিতে চান্স পেয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলে জাতীয় ফুটবল দলে অংশগ্রহন করে বিশ্বের কাছে নিজের দেশের নাম উজ্জ্বল করা। পাখির বাবা শামিমও তার মেয়ের স্বপ্ন বাস্তবায়নে সকলে সহযোগিতা কামনা করেছেন।




বিডি/টুডেইস/নিউজ

খুঁজুন