রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি দশমিনায় ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত

দশমিনায় ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাঈম হোসাইন ,দশমিনা(পটুয়াখালী) :

ভারসাম্যপূর্ন অর্থনীতি, কল্যাণমুখি রাজনীতি এবং ইনসাফপূর্ন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই স্লোগানে পটুয়াখালীর দশমিনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে থানা সম্মেলন করেছেন। শনিবার বেলা ১১টায় উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন কেন্দ্রীয় কেরাতুল কোরআন মাদ্রাসা অডিটোরিয়ামে-এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুহা. ইমাম হোসেন খান'র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন। বিষেশ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা শাখার সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির  থানা শাখার সভাপতি মুহাম্মাদ কবির আলম, ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সাবেক সভাপতি মো. রবিউল ইসলাম মাহামুধীসহ আরো অনেকে। 

খুঁজুন