বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা দুঃসংবাদ পেলেন মেসি

দুঃসংবাদ পেলেন মেসি

ইয়াশফি রহমান :  বেনফিকার বিপক্ষে ম্যাচের পর থেকেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। তবে স্পষ্ট করে তখনই কিছু জানায়নি পিএসজি। একদিন পরেই জানা গেল আসল খবর। পায়ের ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। লা লিগায় রাঁসের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

তবে সমস্যা যে খুব একটা গুরুতর নয়। জানা গেছে, পায়ে অস্বস্তি অনুভব করায় পরবর্তী ম্যাচে বিশ্রামে রাখা হবে মেসিকে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে মেসি। একের পর এক গোল করছেন এবং করাচ্ছেন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ৮ গোল। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচেও গোলের দেখা পেয়েছেন ফুটবল জাদুকর।

চোট গুরুতর না হলেও বিশ্বকাপের আগে যেহেতু খুব একটা সময় নেই, তাই ভক্ত-সমর্থকদের চিন্তা থেকেই যাচ্ছে। তবে পিএসজি কোচ জানিয়েছেন, বেনফিকার বিপক্ষে খেলার সময় তার বদলি নামাতে বলেছিল। পায়ের পেশিতে একটু সমস্যা অনুভব করছে। তবে রবিবার নাগাদ অনুশীলনে ফিরবেন তিনি।'

চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার বেনফিকার বিপক্ষে পিএসজির ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি। ২১তম মিনিটে দলের একমাত্র গোলটি করেন তিনি। পরে ৮১তম মিনিটে মেসিকে তুলে নেন পিএসজি কোচ গালতিয়ের। ওই ম্যাচের পর তিনি জানান, চোট নয়, ক্লান্তির কারণে মেসির ইশারা পেয়েই তাকে তুলে নেন তিনি।

খুঁজুন