সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর দু'টি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

দু'টি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি,সোনারগাঁ,নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে পিরোজপুর ও মেঘনার প্রতাবনগর এলাকায় অভিযান চালিয়ে দু'টি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইব্রাহিমের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলে।

তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ- মহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ও মেঘনার প্রতাপনগর এলাকায় দু'টি অবৈধ চুনা ফ্যাক্টরিতে উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপ থেকে বানিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যত বাধাই আসুক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে। 

এসময় আরো উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের প্রকৌশলী মেজবাহ উর রহমান, প্রকৌশলী রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খুঁজুন