বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন চ্যালেঞ্জ

দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন চ্যালেঞ্জ

আজ রাতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫তম আসরের খেলা। উদ্বোধনী ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে বাংলাদেশ দলের মিশন শুরু হবে মঙ্গলবার, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।

গ্রুপে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই মিলবে সুপার ফোরের টিকিট, যেখানে খেলা যাবে আরও তিনটি ম্যাচ। তবে সুপার ফোরে যাওয়ার আগে পেরোতে হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বাধা। যা মোটেও সহজ নয় বলে জানালেন টাইগারদের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের ফাঁকে সুমন বলেছেন, সবাই চাচ্ছে বিশেষ কিছু করতে। আমাদের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন একটা চ্যালেঞ্জ, গ্রুপটাও ওরকম। একটা সেরা দল বাদ পড়বে। এখানে ভুল করার সুযোগ খুব একটা নেই।

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর থেকেই আমূল পরিবর্তনের কথা শোনা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। এরই মধ্যে হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে বিশ্রাম দিয়ে এশিয়া কাপে দলের সঙ্গে পাঠানো হয়েছে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে। এছাড়া খেলার ধরনেও পরিবর্তন আনা হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সেই পরিবর্তন কতটা কী হলো তা খেলার দিন বোঝা যাবে বলে মনে করেন সুমন, পরিবর্তন নির্ভর করছে খেলার ওপর, খেলার দিন বোঝা যাবে। অনুশীলনে সবকিছু খোলা মনে করা যায়, সবাই নিজের সেরাটা খেলতে পারে। কথাবার্তায়ও সবাই অনেক ইতিবাচক। আমরা কতটা বদলাতে পেরেছি, কতটা খেলতে পারছি সেটা ম্যাচের দিনই বোঝা যাবে।

তবে পরিবর্তন যাই হোক, মূল লক্ষ্য যে ম্যাচ জেতা তা মনে করিয়ে দিতে ভোলেননি টাইগারদের নির্বাচক। তার ভাষ্য, আমি খুব আশাবাদী। পরিবর্তন আমরা যেটাই করতে চাই, মূল লক্ষ্য তো ম্যাচটা জেতা। সবাই খুব ইতিবাচক। আশা করছি ম্যাচে আমরা প্রতিফলনটা দেখতে পারবো।

খুঁজুন