বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
মহানগর এ মাসেই মেট্রোরেলের উদ্বোধন

এ মাসেই মেট্রোরেলের উদ্বোধন

প্রধানমন্ত্রীর সুবিধা অনুযায়ী সময়ে চলতি মাসের শেষ সপ্তাহে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন হবে। উদ্বোধনের তিন মাস পর পুরোদমে এই রেল চলাচল করবে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী।

রাজধানীর উত্তরায় মেট্রোরেলের সার্বিক কাজের অগ্রগতি দেখতে এসে তিনি একথা জানান। এম এ এন সিদ্দিকী বলেন, মেট্রোরেল জনপ্রিয় হওয়ার পর পুরোদমে যাত্রী পরিবহন শুরু হবে।তার আগ পর্যন্ত সকালে ও বিকেলে কিছু ট্রেন চলবে। এজন্য উদ্বোধনের প্রথম তিন মাস কম যাত্রী পরিবহন করতে পারবে মেট্রোরেল। ধীরে ধীরে যাত্রী সংখ্যা বাড়ানো হবে।এছাড়া ওঠা-নামায় বেশি সময় দেয়া হবে। শুরুর দিকে ২০ মিনিট পর পর ট্রেন আসবে। পরে এই সময় কমিয়ে আনা হবে।

খুঁজুন