বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
বিজ্ঞান ও প্রযুক্তি এআই প্রযুক্তি আনছে ইউটিউব

এআই প্রযুক্তি আনছে ইউটিউব

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে। শিশুদের অনুপযুক্ত কনটেন্ট থেকে দূরে রাখতে এই প্রযুক্তি চালু করছে তারা। এ উদ্যোগে এমন শিশুদের শনাক্ত করা হবে যারা প্রাপ্তবয়স্ক সেজে ভিডিও দেখার চেষ্টা করে।

গুগল-অধিকৃত এই প্ল্যাটফর্ম প্রথমে যুক্তরাষ্ট্রে প্রযুক্তিটি চালু করছে। ইউটিউবের ইয়ুথ প্রোডাক্ট ম্যানেজমেন্ট পরিচালক জেমস বেসার জানিয়েছেন, মেশিন লার্নিং–ভিত্তিক এ মডেল ব্যবহারকারীর দেখা ভিডিওর ধরণ, অ্যাকাউন্টের বয়সসহ নানা তথ্য বিশ্লেষণ করে বয়স অনুমান করবে।

তিনি বলেন, “এই প্রযুক্তি আমাদেরকে ব্যবহারকারীর জন্মতারিখ যাই হোক না কেন, তাদের বয়স অনুমান করে বয়স-উপযোগী কনটেন্ট ও সুরক্ষা দিতে সাহায্য করবে।”

আগে থেকেই ইউটিউবে বয়স অনুমানের প্রযুক্তি থাকলেও এআই-ভিত্তিক নতুন মডেল সেটিকে আরও উন্নত করবে। ইউটিউব জানিয়েছে, যদি কোনো ব্যবহারকারীকে নাবালক হিসেবে শনাক্ত করা হয়, তবে তাকে ক্রেডিট কার্ড, সেলফি বা সরকারি আইডি দিয়ে বয়স যাচাইয়ের সুযোগ দেওয়া হবে।

খুঁজুন