রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা এবার চলচ্চিত্রে ধোনী

এবার চলচ্চিত্রে ধোনী

ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন মহেন্দ্র সিং ধোনি। ভারতকে ওয়ানডে এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জেতানো এই অধিনায়ককে নিয়ে নির্মিত হয়েছে সিনেমাও। ২০১৬ সালে মুক্তি পাওয়া তার বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বক্স অফিসে বিপুল সাফল্যও পেয়েছিল।

এবার অন্যভাবে চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন ধোনি। তামিল সিনেমা প্রযোজনা করবেন তিনি, সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিক বুধবার এই খবর প্রকাশ করেছে। খবর আনন্দবাজারের। ওই সিনেমায় মুখ্য নারী চরিত্রে অভিনেত্রী হিসাবে ধোনি সই করিয়েছেন নয়নতারাকে। দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। আইপিএল শেষ হলেই সিনেমার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করবেন ধোনি।

‘অথর্ব’ নামের এক পৌরাণিক ওয়েব সিরিজেও নাম ভূমিকায় দেখা যাবে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে। রমেশ তামিলমানি রচিত ওই ওয়েব সিরিজও প্রযোজনা করবে ধোনি এন্টারটেনমেন্ট।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, পুরাকালের এক যোদ্ধার চেহারায় ‘দৈত্য-দানব’দের সঙ্গে লড়াই করছেন ধোনি। তার এই নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়ার নেপথ্যে রয়েছেন ক্রিকেটার-পত্নী সাক্ষী।

অন্যদিকে, খুব শিগগিরই বলিউডের বড় পর্দায় অভিষেক হবে নয়নতারার। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। ধোনি প্রযোজিত আসন্ন তামিল সিনেমাটি নিয়েও উৎসাহ তুঙ্গে।

খুঁজুন