রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন এবার ‘ডন’ হয়ে আসছেন আনুশকা

এবার ‘ডন’ হয়ে আসছেন আনুশকা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। ‘বাহুবলী’র কারণে তিনি অত্যধিক পরিচিত। এ অভিনেত্রীকে এবার দেখা যাবে ডনরূপে। যদিও বিষয়টি নিশ্চিত নয়, তবে ভারতীয় গণমাধ্যম এমনই ইঙ্গিত দিয়েছে।

২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘কাইথি’র সিক্যুয়াল নির্মিত হচ্ছে। লোকেশ কানাগরাজের পরিচালনায় এ সিনেমায় অনুশকা শেঠি যোগ দিচ্ছেন বলে জানা গেছে। তবে সেটা সিনেমার অভিনেতা কার্তির স্ত্রী, নাকি ডন হিসাবে, তা নিশ্চিত করেনি কেউ। গুঞ্জন রয়েছে, আনুশকাকে দেখা যেতে পারে ডনরূপে।

২০১৯ সালের অ্যাকশন থ্রিলারে কোনো নারীপ্রধান চরিত্র ছিল না। গল্পটি কার্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। যেখানে দেখা গেছে, মেয়েকে বাঁচানোর জন্য একজন বাবার লড়াই। তবে দ্বিতীয় কিস্তিতে একজন অভিনেত্রী গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন বলে খবরে প্রকাশ। সিক্যুয়েলে আনুশকা শেঠি সম্ভবত ডন অথবা কার্তির স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন বলে গুঞ্জন রয়েছে।

খুঁজুন