বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...
বিনোদন এবার গায়িকা মাহিকে দেখা গেল নেটদুনিয়ায়

এবার গায়িকা মাহিকে দেখা গেল নেটদুনিয়ায়

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনেত্রী হিসেবেই দেশজুড়ে তার পরিচিতি। তবে মাহি যে গানও গাইতে পারেন, তা অনেকের অজানা। এবার গায়িকা মাহিকে দেখা গেল নেটদুনিয়ায়।

সম্প্রতি মাহি ফেসবুক রিলসে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, হাতে মোবাইল ফোন নিয়ে মাইক্রোফোনের সামনে বসে গান গাইছেন এই অভিনেত্রী।

মাহি কণ্ঠে তুলেন সংগীতশিল্পী অর্নবের লেখা ও গাওয়া ‘তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশকালো, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো।’

মাহির কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মন্তব্যের ঘরে লিখে যাচ্ছেন নানা কথাও। আর মাহি ক্যাপশনে লিখেছেন, ‘সবাই সব পারে না। এই যেমন আমি গান গাইতে পারি না, কিন্তু তবুও একটু সাহস করে গুনগুন করলাম; চাঁদরাত বলে কথা।’

বলা দরকার, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অবস্থান করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ব্যক্তিগত অবসর কাটানোর জন্যই তার এই সফর বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের বাইরে আওয়ামী লীগের রাজনীতিতেও যুক্ত আছেন এই চিত্রনায়িকা।

খুঁজুন