বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজধানীতে সকালে হালকা শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯.৫ • বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ • দ্বিপাক্ষিক বিনিময় ও কারিগরি অংশীদারিত্বে সম্মত বাংলাদেশ ও মাল্টা রোয়িং ফেডারেশন • ইয়ামালকে ছাড়া কীভাবে খেলতে হয় বার্সেলোনা ‘জানে’ • তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের • নাপোলির বিপক্ষে হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট পেল সিটি • জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ডর্টমুন্ডের ড্র • বেলিংহ্যামের অসাধারণ গোল, প্রথমার্ধে ছন্নছাড়া রেয়াল মাদ্রিদের পরে গোল উৎসব • রোনালদো এখন ৯৮৭ • নারীদের জন্য ইনসেপ্টার গর্ভনিরোধক ইনজেকশন
দেশের খবর ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে কুমিল্লায় বিশাল জশনে জুলুছ

ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে কুমিল্লায় বিশাল জশনে জুলুছ

কুমিল্লা ব্যুরো ঃ

 আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যোগে কুমিল্লা নগরে জশনে জুলুছ মাহফিল অনুষ্ঠিত হয়।  

 সকালে নগরের সুজানগর এলাকা থেকে বখশীয়া দরবার শরীফ থেকে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আয়োজনে বিশাল জশনে জুলুছ বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  নগরের দারাগাবাড়ি হযরত শাহ গাজীপুরী (রহ:) দরবার শরীফে মাহফিল দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন পীর শাহজাদা কুতুব উদ্দিন বখশী।

এসময় শাহপুর দরবার শরীফের পীরসাহেব হযরত গোলাম আবদুল কাদের কাওকাব, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির জুলুছ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, কাউন্সিলর এড শওকত আহমেদ , কাউন্সিলর বাবুল মিয়া , কাউন্সিলর হানিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

খুঁজুন