বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের
তথ্য বলছে,
ঈদের ছুটিতে সহনীয় বায়ু পাচ্ছেন ঢাকাবাসী। আজ বাংলাদেশ সময় দুপুরে
অস্বাস্থ্যকর অবস্থায় দুবাইয়ের বায়ু রয়েছে দূষণের শীর্ষে। আইকিউ এয়ারের সূচকে
দুবাইয়ের স্কোর ১৫১, অবস্থান প্রথম। ঢাকার স্কোর ৮৪, অবস্থান ১৮তম।
তালিকায় দেখা গেছে, দুবাই ছাড়া অন্য কোনো শহর আজ অস্বাস্থ্যকর
অবস্থায় নেই। কাঠমান্ডু, হ্যানয়, ব্যাংককসহ
৯ টি শহরের বায়ু রয়েছে ‘সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর’ অবস্থায়।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে
বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।
এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০),
বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।
তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে
সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
ঈদে ‘স্বাস্থ্যকর’ বায়ু পেল রাজধানীবাসী
ঈদে ‘স্বাস্থ্যকর’ বায়ু পেল রাজধানীবাসী
বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঈদের ছুটিতে সহনীয় বায়ু পাচ্ছেন ঢাকাবাসী। আজ বাংলাদেশ সময় দুপুরে অস্বাস্থ্যকর অবস্থায় দুবাইয়ের বায়ু রয়েছে দূষণের শীর্ষে। আইকিউ এয়ারের সূচকে দুবাইয়ের স্কোর ১৫১, অবস্থান প্রথম। ঢাকার স্কোর ৮৪, অবস্থান ১৮তম।তালিকায় দেখা গেছে, দুবাই
ছাড়া অন্য কোনো শহর আজ অস্বাস্থ্যকর অবস্থায় নেই। কাঠমান্ডু, হ্যানয়, ব্যাংককসহ ৯ টি শহরের বায়ু রয়েছে ‘সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর’ অবস্থায়।আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর
৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)। তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫), পান্থপথ সিগন্যাল,
ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত