রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা এএফসি কাপে খেলতে কলকাতায় বসুন্ধরা কিংস

এএফসি কাপে খেলতে কলকাতায় বসুন্ধরা কিংস

এএফসি কাপের গ্রুপ পর্বের লড়াইয়ের জন্য আজ শনিবার (১৪ মে) কলকাতায় পৌছেছে বসুন্ধরা কিংস। তৃতীয় বারের মত এএফসি কাপ মিশনে ভারতে পৌছেছে কিংস।

২৬ জন খেলোয়ড় নিয়ে ১০ টা ১৫ মিনিটের ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে দেশ ত্যাগ করে ইতোমধ্যেই কলকাতায় পৌছেছে বেঙ্গল জায়ান্টরা।

আজ দলের সঙ্গে কলকাতা যাননি অস্কার ব্রুজোনের দুই শিষ্য সুদি আব্দুল্লাহ ও চিনেদু ম্যাথিউ। আগামী দুই-একদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দিবেন তারা এমনটাই জানানো হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। এএফসি কাপে কোচ ব্রুজোনের বাজির ঘোড়া হতে পারেন এই দুই বিদেশি ফুটবলার।

কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে আগামী ১৮ই মে শুরু হবে গ্রুপ পর্বের ম্যাচ। শুরুর দিনেই কিংসের প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। এরপর ২১ তারিখে এটিকে মোহনবাগান এবং ২৪ তারিখে প্রতিপক্ষ গোকুলাম কেরালা।

 

সূচিঃ১৮ মে, ২০২২, রাত ৯টা

বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস

২১ মে ২০২২, বিকেল ৫টা
এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস

২৪ মে ২০২২, বিকেল ৫টা
বসুন্ধরা কিংস বনাম গোকুলাম কেরালা। 

খুঁজুন