বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা এক ওভারে ১৪ দিলেন উমরান মালিক

এক ওভারে ১৪ দিলেন উমরান মালিক

ইয়াশফি রহমান : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন ভারতের কাশ্মীরি পেসার উমরান মালিক। নিয়মিতই ১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করতে পারার সামর্থ্য উমরানকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এ আইপিএলে ১৪ ম্যাচে ১৩.৪০ স্ট্রাইকরেটে ২২টি উইকেট নিয়েছিলেন ২২ বছর বয়সী উমরান। আইপিএল শেষ হওয়ার আগেই ধারণা করা হচ্ছিল, শিগগির জাতীয় দলে ঢুকে যাবেন এ তরুণ ডানহাতি পেসার।

হয়েছেও তাই। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই আন্তর্জাতিক অভিষেক হয়ে গেলো উমরানের। কিন্তু যতটা সাড়া জাগিয়ে এসেছিলেন আন্তর্জাতিক মঞ্চে, প্রথম ম্যাচে ঠিক ততটা আলো ছড়াতে পারেননি উমরান। প্রথম ম্যাচে বোলিং পেয়েছেন কেবল ১ ওভার।

ডাবলিনের মালাহিডে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ইনিংসপ্রতি ১২ ওভারে। যেখানে আগে ব্যাট করে আইরিশরা দাঁড় করায় ১০৮ রানের সংগ্রহ।

জবাবে দুই ওপেনার ইশান কিশান ও দীপক হুদার ঝড় তোলা ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে মাত্র ৯.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

আয়ারল্যান্ডের ইনিংসের ষষ্ঠ ওভারে উমরানের হাতে বল তুলে দেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওভারের প্রথম বলটিই করেন ১৪৮ কিমি প্রতি ঘণ্টা গতিতে। সেই ওভারের প্রথম চার বলে তিনটি সিঙ্গেল ছাড়াও লেগ বাই থেকে একটি চার দেন তিনি। অর্থাৎ চার বলে তার খরচ থাকে তিন রান।

পঞ্চম বলে মিড উইকেট দিয়ে হজম করেন বাউন্ডারি, পরের বলটি করেন ওয়াইড। আর শেষ বলে উমরানকে ছক্কা মারেন হ্যারি টেক্টর। যার ফলে সেই ওভার থেকে আসে মোট ১৮ রান। তবে লেগবাই থেকে আসা চার বাদ দিয়ে উমরানের খাতায় পড়ে ১৪ রান।

এমন খরুচে শুরুর পর ইনিংসের বাকি ছয় ওভারে আর একবারের জন্যও উমরানের ওপর ভরসা করতে পারেননি ভারতের অধিনায়ক। ভারতের দুজন বোলার করেছেন তিন ওভার করে, দুজন করেছেন দুই ওভার। কিন্তু অভিষিক্ত উমরান এক ওভারে ১৪ দিয়েই শেষ করেছেন নিজের প্রথম ম্যাচ।

খুঁজুন