রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা এক ওভারে ৩৫ রান

এক ওভারে ৩৫ রান

প্যাট কামিন্স। বল হাতে দু’উইকেট নিলেও ৪৯ রান হজম করেছিলেন। বাকি বোলারদের থেকে অনেক বেশি। ব্যাট হাতে যাবতীয় রাগ যেন মিটিয়ে নিলেন তিনি। প্রথমে ব্যাট করে মুম্বাই তুলেছিল ১৬১/৪। কলকাতা ২৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল। 

একটা সময় মনে হচ্ছিল মুম্বাই গাঁট বোধহয় এবারও থেকে যাবে কলকাতার। কিন্তু একজনই এসে গোটা চিত্রনাট্য বদলে দিলেন। ঘটনাচক্রে বুধবারই প্রথমবার মৌসুমের প্রথম ম্যাচ খেললেন তিনি। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স কলকাতার হয়ে প্রথম ম্যাচে নেমেই নায়ক হয়ে গেলেন। তবে বল হাতে নয়, ব্যাট হাতে।

১৫ বলে ৫৬! অর্ধশতরান এলো ১৪ বলে। ১৫ ওভারের পর কলকাতার জেতার জন্য দরকার ছিল ৩৫ রান। কেউ ভাবতেও পারেননি পরের ওভারেই কলকাতা জিতে যাবে। 

কামিন্সের ১৫ বলে ৫৬ রানের টর্নেডো ইনিংসে ভর করেই ৪ ওভার হাতে রেখে মুম্বাইয়ের ১৬২ রানের লক্ষ্য তাড়া করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। কামিন্স এই ১৫ বলের মধ্যে ১০টিকেই পরিণত করেছেন বাউন্ডারিতে। ৪ চারের সঙ্গে হাঁকান ৬টি ছক্কা।

ওই ৬ ছক্কার চারটি আবার এসেছে এক ওভারে। ১৬তম ওভারে ডানহাতি পেসার ড্যানিয়েল স্যামস যখন বল হাতে নিয়েছেন, কলকাতার দরকার ৩০ বলে ৩৫। ওই ৩৫ রানই এক ওভার থেকে নিয়ে নিয়েছেন কামিন্স!

খুঁজুন