রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা একাই পাঁচ গোল করলেন মেসি

একাই পাঁচ গোল করলেন মেসি

একে একে প্রতিপক্ষ এস্তোনিয়ার জালে পাঁচবার বল ঢুকিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে এক ম্যাচে পাঁচ গোলের রেকর্ড থাকলেও জাতীয় দলের জার্সিতে এর আগে তিন গোলের বেশি ছিল না। এবার সেই আক্ষেপই যেন দূর করলেন আর্জেন্টাইন তারকা। ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিকের দিনে গোল উৎসবই করলেন ক্ষুদে জাদুকর।

রবিবার (৫ জুন) দিবাগত রাতে ওসাসুনার মাঠ আল সদর স্টেডিয়ামে একাই দলের হয়ে পাঁচটি গোল করেন লিওনেল মেসি।

শুরু থেকে প্রায় পুরোটা সময় নিজেদের অর্ধ ও ডি বক্সের আশপাশেই ছিলেন এস্তোনিয়ার খেলোয়াড়। ল্যাতিন পরাশক্তিদের বিপক্ষে নিজেদের প্রথম ম‍্যাচে লড়াইয়ের মানসিকতা দেখাতে পারেনি তারা।

২০১৯ সালের পর আর কোনো ম‍্যাচ না হারা দলটি এগিয়ে যায় অষ্টম মিনিটে মেসির সফল স্পট কিকে। হেরমান পেস্সেইয়াকে এস্তোনিয়ার গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পেয়েছিল দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। এ গোলের মধ্যদিয়ে আর্জেন্টিনার জার্সিতে ভিন্ন ভিন্ন ৩০টি দলের বিপক্ষে গোলের রেকর্ড গড়েন মেসি।

এদিন ফিনালিসিমা ম্যাচের একাদশ থেকে আট পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। এতে বড় পরিবর্তনে খেলার ওপর কোনো প্রভাব পড়েনি আলবিসেলেস্তেদের। প্রথমার্ধে প্রায় ৮৫ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা।

খুঁজুন