রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন একসঙ্গে জয়া, মেহজাবীন ও রায়হান রাফী

একসঙ্গে জয়া, মেহজাবীন ও রায়হান রাফী

দুই প্রজন্মের দুই তারকা- জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী, এবার একসঙ্গে আসছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর সঙ্গে। তিনজনকে দেখা যাবে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ক্যাম্পেইন বিজ্ঞাপনে।

বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে গতকাল রবিবার, ঢাকার নিকেতনে। প্রযোজনায় আছে ‘পিন হুইল ফিল্ম’। এক তরুণ নির্মাতার পরিচালনায় মাত্র একদিনেই শেষ হয় এর শুটিং।

এই ক্যাম্পেইনের আওতায় তৈরি হচ্ছে মোট আটটি রিল ভিডিও। এর মধ্যে দুটি করে রিলে থাকছেন জয়া, মেহজাবীন ও রাফী। আর দুটি রিলে দেখা যাবে তিনজনকে একসঙ্গে।

জয়া আহসানের অংশ শুটিং করা হয়েছে ঈদের আগেই, কারণ বর্তমানে তিনি রয়েছেন কলকাতায়, ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র কাজে। এছাড়াও ১৮ জুলাই ভারতে মুক্তি পাবে তার আরেক সিনেমা ‘ডিয়ার মা’।

অন্যদিকে, এবারের ঈদে ছোটপর্দায় না থাকলেও বড়পর্দায় দাপুটে ছিলেন জয়া। তানিম নূরের ‘উৎসব’ ও রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।

খুঁজুন