বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এশিয়ান গেমস আয়োজকদের শঙ্কা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা : কৃষিমন্ত্রী প্রিমিয়ার লিগে জাপানি খেলোয়াড়ের রেকর্ড দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
খেলাধুলা এমবাপ্পেকে সৌদির লোভনীয় প্রস্তাব

এমবাপ্পেকে সৌদির লোভনীয় প্রস্তাব

পিএসজির সঙ্গে চুক্তি বাড়াবেন না কিলিয়ান এমবাপ্পে। এরপরই তাকে পেতে ঝাঁপিয়ে পড়েছে সৌদির ক্লাব আল-হিলাল।

এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াবেন না। এই চুক্তির মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে। পিএসজিও তাদের এশিয়া সফরে এমবাপ্পেকে টিমে রাখেনি। তারাও এই বিখ্যাত ফুটবলারকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে চায় বলে মনে করা হচ্ছে।

এই অবস্থায় এমবাপ্পেকে লোভনীয় অফার দিয়েছে সৌদির আল-হিলাল ক্লাব। কিছুদিন আগেই বিপুল অর্থের বিনিময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদির ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন।

আল-হিলাল এমবাপ্পেকে শুধু যে বছরে প্রায় এক হাজার আটশ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তাই নয়, তিনি যদি রিয়াল মাদ্রিদের হয়ে কিছু ম্যাচ খেলতে চান, তখন তাকে ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছে। একইসঙ্গে তারা পিএসজিকেও সমপরিমাণ অর্থ দিতে তৈরি।

এমবাপ্পেকে পেতে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালও উৎসাহী। এমবাপ্পেও প্রথমে ইউরোপের বাইরে সৌদিতে যেতে চাইছিলেন না। কিন্তু এই নতুন লোভনীয় প্রস্তাবের পর কী করবেন তা এখনো জানা যায়নি।

খুঁজুন