মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী
খেলাধুলা এশিয়া কাপে লড়তে দেশ ছাড়লেন টাইগাররা

এশিয়া কাপে লড়তে দেশ ছাড়লেন টাইগাররা

এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর শুরু হবে ৩০ আগস্ট। সেই আসরে লড়তে রবিবার দেশ ছেড়েছেন টাইগাররা।

২৭ আগস্ট শ্রীলংকার রাজধানী কলম্বোর উদ্দেশে দুপুর ১২টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলংকান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে রওনা দিয়েছে টাইগারদের বহর। শারীরিক অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, লিটনের জ্বর এসেছে। তাই তিনি দলের সঙ্গে কলম্বোর বিমানে চড়তে পারেননি। শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন। এদিকে দেশছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি।

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। জ্বর হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাসও। এছাড়া পেসার এবাদত হোসেনেরও লিগামেন্টের ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে গেছে।

খুঁজুন