বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা এশিয়া কাপে সাব্বির

এশিয়া কাপে সাব্বির

ইয়াশফি রহমান : এশিয়া কাপে জন্য ১৭ সদস্যের দলে চমক হিসেবে নাম এসেছে সাব্বির রহমান রুম্মনের। যদিও গত কয়েক দিন ধরে স্টাইলিশ ব্যাটার সৌম্য সরকারের নাম শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত দলে ঠাঁই হয়নি সৌম্যের। অথচ কোথাও পারফর্ম না করে সুযোগ পেয়ে গেলেন সাব্বির।

২০১৯ সালের সেপ্টেম্বরে দেশের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হলে দলে জায়গা হারান সাব্বির। পরে ব্যক্তিগত নানা বিতর্কিত কাণ্ডে আরও পিছিয়ে পড়েন এ ক্রিকেটার।

গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ১২ ইনিংস খেলেও ফিফটির দেখা পাননি সাব্বির। সবশেষ বিপিএলে ভালো পারফর্ম করতে না পারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলেই জায়গা হারান। ৬ ম্যাচে ১৮.১৬ গড়ে রান করেন মাত্র ১০৯।

তার পরও কেন সাব্বির রহমানকে ফেরানো হলো দলে?

সাংবাদিকদের প্রশ্নে সাব্বিরকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘সাব্বির অভিজ্ঞ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে দেখেছি আমরা, টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা আছে ওর। এসব চিন্তা-ভাবনা থেকেই দলে নেওয়া হয়েছে। আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সাব্বিরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ’

প্রধান নির্বাচক আরও বলেন, ‘কিছু জায়গায় কিছু খেলোয়াড়কে এভাবে চিন্তা করতে হয়, আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখতে হয়। যেহেতু এবার আমাদের ইনজুরি সংখ্যা বেশি, সেদিক থেকে একজন বাড়তি মিডল অর্ডার ব্যাটার দরকার। ’

তাই বলে দীর্ঘসময় ধরে খেলায় না থাকা ক্রিকেটারকে এমন মেগা আসরে সিলেক্ট করতে হবে?

মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, সাব্বির পুরোপুরি ফিট আছেন। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে অনুশীলন করে নিজের ফিটনেস ও স্কিল ঝালাই করে নিয়েছেন তিনি।

আর সেখানেই তার উন্নতির ঝলক দেখা গেছে বলে দাবি করলেন প্রধান নির্বাচক।

খুঁজুন