বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
খেলাধুলা এশিয়া কাপের দল ঘোষণা ভারতের

এশিয়া কাপের দল ঘোষণা ভারতের

সোমবার রাতের দিকে এশিয়ান চ্যাম্পিয়নদের এশিয়া কাপ শিরোপা ধরে রাখার দল যখন প্রকাশ করল বিসিসিআই, তখন সে দুঃসংবাদটা জানা গেল আনুষ্ঠানিকভাবে। চোটের কারণে নেই যশপ্রীত বুমরাহ। বিশ্রাম থেকে ফিরেছেন বিরাট কোহলি। 

পিঠের চোটের কারণে খেলতে পারবেন না এই টুর্নামেন্টে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বুমরাহ এখনও চোট কাটিয়ে সুস্থ হতে পারেননি। এই মুহূর্তে তিনি আছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে, সেখানে চলছে তার সেরে ওঠার লড়াই। সঙ্গী হিসেবে আছেন হার্শাল পাটেল, তিনিও চোটের কারণে নেই ভারতীয় দলে। তবে তাদের সঙ্গে আরেক অভিজ্ঞ ক্রিকেটারকেও দলে রাখেনি ভারত। মোহাম্মদ শামিকে রাখা হয়নি স্কোয়াডে।

এদিকে এই টুর্নামেন্ট দিয়ে ভারতীয় দলে ফিরছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের পর থেকে তাকে টানা দুই সিরিজে ‘বিশ্রাম’ দিয়েছে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না তিনি, থাকবেন না আসন্ন জিম্বাবুয়ে সফরেও।

ব্যাটিংয়ে তেমন চমক না থাকলেও বোলিং বিভাগে চমক দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। দলে আছেন পেসার আর্শদীপ সিং, আবেশ খান আর লেগ স্পিনার রবি বিষ্ণোই। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনও আছেন ভারতের ১৫ সদস্যের এই দলে।

স্ট্যান্ডবাই হিসাবে দলে আছেন শ্রেয়াস আইয়ার। আরও দুই স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে দীপক চাহার এবং অক্ষর পাটেলের নাম ঘোষণা করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এশিয়া কাপের দলটাকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে রেখে দেবে ভারত। খুব বাজে পারফর্ম্যান্স বা চোটে না পড়লে দুই একটার বেশি পরিবর্তন আসবে না এই দলে। সেটা না হলে এই খেলোয়াড়রাই ভারতের জার্সি গায়ে চড়িয়ে খেলবেন অস্ট্রেলিয়ার বুকে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এশিয়া কাপের ১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পান্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং আবেশ খান।

খুঁজুন