রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা এশিয়ান বীচ গেমসে কাবাডির গ্রুপ চূড়ান্ত

এশিয়ান বীচ গেমসে কাবাডির গ্রুপ চূড়ান্ত

চীনের হাইনান প্রদেশের সানিয়া শহরে আগামী ২২ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস। এই গেমসের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট কাবাডির গ্রুপ বা 'পুল' বিন্যাস ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পুরুষ ও নারী জাতীয় কাবাডি দল এই গেমসে অংশ নিচ্ছে। 

পুরুষ কাবাডিতে অংশ নিচ্ছে মোট ৮টি দল। ড্র অনুযায়ী বাংলাদেশ পড়েছে পুল এ-তে। বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হলো পাকিস্তান, ইরান ও সিরিয়া। অন্যদিকে পুল বি-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা।

নারী কাবাডিতে এবার ৭টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলবে পুল বি-তে। সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের লড়তে হবে থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও নেপালের বিপক্ষে। নারী বিভাগের পুল এ-তে স্থান পেয়েছে ভারত, শ্রীলঙ্কা ও সিরিয়া।

সানিয়া শহরে আয়োজিত এই মেগা ইভেন্টে ১৪টি খেলার অধীনে মোট ১৫টি ডিসিপ্লিন এবং ৬৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১৬ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান বীচ গেমস। ১০ বছরের দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান বীচের সর্বোচ্চ এই আসর।

ঐতিহাসিকভাবে বীচ কাবাডিতে বাংলাদেশের রেকর্ড বেশ সমৃদ্ধ। ২০০৮ সালে বালিতে অনুষ্ঠিত প্রথম আসরে পুরুষ দল এবং ২০১০ সালে মাসকট ও ২০১২ সালে হাইয়াং আসরে নারী দল ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার পদক পুনরুদ্ধারে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছে দুই দল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন আশাবাদী যে, পাকিস্তান ও ইরানের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে পদক তালিকায় নাম লেখাবে লাল-সবুজের প্রতিনিধিরা। সানিয়ার উত্তাল সাগরের ঢেউ আর তপ্ত বালুর ওপর বাংলাদেশের কাবাডি যোদ্ধারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।

খুঁজুন