বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
খেলাধুলা এশিয়ান গেমসে পদক জিতল বাংলাদেশ

এশিয়ান গেমসে পদক জিতল বাংলাদেশ

এশিয়ান গেমসের এবারের আসরে প্রথম পদক জিতল বাংলাদেশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে চীনের হ্যাংজুর ঝেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশ।

এর আগে ২০১৪ সালে এশিয়ান গেমস নারী ক্রিকেটে এই পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছিল। ৯ বছর পর ব্রোঞ্জ জিতল, তাও সেই পাকিস্তানকে হারিয়ে। যদিও মাঝে এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল না। ২০১০ সালে নারী ক্রিকেট দল জিতেছিল রৌপ্য। সেবারও তারা পাকিস্তানের কাছে হেরেছিল।

আজ ব্রোঞ্জ পদকের ম্যাচে বাংলাদেশ টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। নিগার সুলতানা জ্যোতির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। পাকিস্তানকে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানের বেশি করতে দেননি তারা। জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

খুঁজুন