রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন 'ফারাজ' এর আগে 'শনিবার বিকেল' মুক্তির দাবি

'ফারাজ' এর আগে 'শনিবার বিকেল' মুক্তির দাবি

৩ ফেব্রুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউড ফিল্ম ‘ফারাজ’, এদিকে একই ঘটনার উপর নির্মিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’ এর মুক্তি গেলো ৪ বছর ধরে আটকে আছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফারুকী। তিনি দাবি তুলেছেন, ছবিটি যেনো ফারাজ মুক্তি পাবার ঘন্টাখানেক আগে হলেও বাংলাদেশে মুক্তি দেয়া হয়।

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালেরে ১ জুলাই জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। বন্ধুদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন তিনি। তার সেই সাহসিকতা ও ত্যাগ নিয়ে ভারতীয় প্রেক্ষাগৃহে ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বলিউড সিনেমা ফারাজ।

এদিকে সেই ঘটনাকে অন্য দৃষ্টিভঙ্গিতে পর্দায় তুলে এনেছেন মোস্তফা সরয়ার ফারুকী যা গেলো চার বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোমবার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন ফারুকী। ফারূকীর মন্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে পরমুহূর্তেই সেই স্ট্যাটাসটি শেয়ার দিয়েছেন একাধিক পরিচালক, শিল্পী কলাকুশলী। একই সাথে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।

 এই গুণী পরিচালক বলেন, শনিবার বিকেল ছবিটি মুক্তি না পাওয়াটা কষ্টের। যেখানে ফারাজ মুক্তি পাচ্ছে সেখানে শনিবার বিকেল ছবির মুক্তি আটকে থাকায় নিজেকে এদেশের তৃতীয় শ্রেণীর নাগরিক মনে হচ্ছে তার।

বহিবিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ফারুকী বলেন, ছবিটি সেখানে ভাবমূর্তি উজ্জ্বল করেছে দেশের। তার প্রশ্ন তাহলে বাংলাদেশে কেনো তার ছবিটি আটকে রাখা হচ্ছে?

ফারুকী বলেন, যেই ব্যক্তি বা গোষ্ঠীর জন্যে ‘শনিবার বিকেল’ ছবিটি আটকে আছে তাদের এদেশে নিন্দিত হতে হবে।

পরিচালকের প্য়ত্য়াসা ভারতে ‘ফারাজ’ ছবির ঘন্টাখানেক আগে হলেও বাংলাদেশে শনিবার বিকেল আলোর মুখ দেখবে।  

খুঁজুন