বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করতে রাশিয়াকে আহ্বান • কর্ণফুলীতে পুলিশের অভিযানে ৩ জন গ্রেপ্তার • হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি
বিনোদন ফের বদলে গেল ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ

ফের বদলে গেল ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ

দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা’। ছবিটি ২০২১ সালে মুক্তি পায়। প্রথম কিস্তির সাফল্যের পর দ্বিতীয় কিস্তির জন্য তুমুল আগ্রহে অপেক্ষা করতে থাকেন দর্শকরা। সিক্যুয়েলটি কবে মুক্তি পাচ্ছে, তা নিয়ে সামাজিকমাধ্যমে জল্পনাও তুঙ্গে।

আলোচিত এই সিনেমা প্রথমে কথা ছিল চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে। কিন্তু ভিএফএক্স (ভিজ্যুয়াল এফেক্টস) কাজের জন্য সেই তারিখ পিছিয়ে যায়। পরে নতুন তারিখ নির্ধারণ করা হয় ৬ ডিসেম্বর। তবে গত কয়েক দিন ধরে গুঞ্জন ওঠে আবারও পিছিয়ে যাবে পুষ্পা। কিন্তু সবাইকে চমকে এক দিন এগিয়ে নিয়ে আসা হলো মুক্তির তারিখ।

সিনেপ্রেমীরা ‘পুষ্পা’ সিরিজের প্রথম পর্ব দেখার পর থেকেই এর দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয়, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলের সঙ্গে তার রসায়ন এবং সুকুমারের পরিচালনা দক্ষতা এই সিনেমা আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে।

খুঁজুন