রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি ফের হাসপাতালে খালেদা জিয়া

ফের হাসপাতালে খালেদা জিয়া

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রোববার আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ জানিয়েছেন, বেগম জিয়ার হার্ট, লিভার এবং কিডনির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এই মুহূর্তে চিকিৎসার জন্যে দেশের বাইরে নেয়ার বিকল্প নেই।

বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসকরা বলছেন, বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থবোধ করছিলেন। এর আগে , গত ২২ শে আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়। তখন চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হার্টে এখনও ঝুঁকিপূর্ণ দুটি ব্লক রয়ে গেছে। এছাড়া ক্রনিক লিভার সিরোসিস, আথ্রাইটিস ছাড়াও বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন তিনি। এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে, একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা শুরু হয়েছে বিএনপি প্রধানের।   

খুঁজুন