বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করতে রাশিয়াকে আহ্বান • কর্ণফুলীতে পুলিশের অভিযানে ৩ জন গ্রেপ্তার • হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি
বিনোদন ফের সংসার ভাঙছে মিথিলার !

ফের সংসার ভাঙছে মিথিলার !

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা সৃজিত মুখার্জির দাম্পত্য জীবন নিয়ে ফের বিচ্ছেদের ইঙ্গিত শোনা যাচ্ছে। সৃজিত ও মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু এক ছাদের নিচে তাদের থাকা হয় খুব কম। কাজ নিয়ে দুজনেই ব্যস্ত। চলতি মাসের ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রমতে, ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে সৃজিতের উদ্দেশে মিথিলার কোনো শুভেচ্ছাবার্তা দেখতে পাওয়া যায়নি। আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। এ নিয়ে তাদের ভক্তদের মনে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।

বিয়ের পর মিথিলা তার মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থাকতেন। বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা। বাংলাদেশে স্কুলে ভর্তি করিয়েছেন। কাজের সুবাদে মিথিলা কখনো আফ্রিকার তানজানিয়ায় আবার কখনো ইউরোপে থাকেন। সময় পেলেই অল্প দিনের জন্য কলকাতায় ফেরেন। তাদের মধ্যে এ দূরত্বের কারণেই গুঞ্জন বেশি।

মাঝেমধ্যেই শোনা যায় বিচ্ছেদের পথে তারা। তবে উভয় পক্ষই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। দুজনেই লং ডিসট্যান্স বিয়েটা বাঁচাতে চান। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সৃজিত বা মিথিলা কেউই মন্তব্য করেননি।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। এরপর আসে বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা। জুলাই ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

খুঁজুন