সোমবার, ২২ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিজ্ঞান ও প্রযুক্তি ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

বিশ্বজুড়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং তরুণ প্রজন্মকে প্ল্যাটফর্মে ধরে রাখতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

মেটার এক সাম্প্রতিক ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন এই এআই ফিচারগুলো ফেসবুকে তথ্য খোঁজা, কনটেন্ট তৈরি এবং পারস্পরিক যোগাযোগের ধরনকে পুরোপুরি বদলে দেবে।

নতুন এই পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো ফেসবুকের ‘এআই মোড’। ফলে ফেইসবুকে কোনো কিছু খোঁজার চিরাচরিত পদ্ধতিতে বড় পরিবর্তন আসবে। এখন থেকে কোনো তথ্য পেতে ব্যবহারকারীদের শত শত পোস্ট স্ক্রল করতে হবে না; বরং সাধারণ ভাষায় প্রশ্ন করলেই ‘মেটা এআই’ পাবলিক পোস্টগুলো থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সরাসরি উত্তর জানিয়ে দেবে। তবে ব্যবহারকারীদের ব্যক্তিগত পোস্টের ওপর ভিত্তি করে এই সারাংশ তৈরি হওয়ায় এর নির্ভরযোগ্যতা নিয়ে কিছুটা প্রশ্ন থাকতে পারে বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।

ফেসবুক ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে মেটা এবার নিয়ে এসেছে নতুন ভিডিও এডিটিং টুলস। এর পাশাপাশি যুক্ত হয়েছে ‘এআই ফটো প্রিসেট’ নামের একটি বিশেষ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পোশাক, চুলের স্টাইল এবং চেহারার ধরনে বৈচিত্র্য আনতে পারবেন। এর আগে, গত ফেব্রুয়ারিতে স্থির ছবিকে সচল করতে ‘অ্যানিমেটেড প্রোফাইল ফটো’ ফিচারও চালু করেছিল মেটা।

মেটা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে বিশ্বের সব অঞ্চলের ব্যবহারকারীদের জন্য এই নতুন ফিচারগুলো চালু করা হবে। এর মধ্যেই কিছু দেশে পরীক্ষামূলকভাবে এই আপডেটগুলো রোল-আউট করা শুরু হয়েছে।

এদিকে, আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ কিছু আকর্ষণীয় ফিচারের ঘোষণা দিয়েছে মেটা। এ জন্য তারা বিভিন্ন ব্রডকাস্টার, ফুটবল দল, খেলোয়াড় এবং কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে। ফলে বিশ্বকাপের সময় ফেসবুক ও ইনস্টাগ্রামে ফুটবলবিষয়ক বিশেষ ইন্টারেক্টিভ ফিচার উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা

খুঁজুন