রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট বাগেরহাটে যুবক আটক

ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট বাগেরহাটে যুবক আটক

সোহাগ হাওলাদার: বাগেরহাটের মোরেলগঞ্জে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (স.) কে কটূক্তি ও অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে কৌশিক(২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার(১১ এপ্রিল) রাত দশটার দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন থেকে যুবক তাকে আটক করে পুলিশ।  কৌশিক নিশানবাড়িয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের  রমনী কুমার বিশ্বাসের বড় ছেলে।

আটক যুবক তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘জেহাদি তোষনকারী’ তে ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) কে কটূক্তি ও অবমাননা করে পোস্ট দেয়। বিষয়টি জানাজানি হলে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী হিসেবে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় মুসল্লিরা সোমবার তারাবির নামাজের পূর্বে একটি মিছিল বের করে। এক পর্যায়ে তার বসতবাড়ির উপর হামলা ও ভাঙচুর করে তারা।এদিকে খবর পেয়ে পুলিশ সুপার কেএম আরিফুল হক, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এদিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওইরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ৯/১০ জনকে আটক করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও থানা সূত্রে জানা গেছে।

খুঁজুন