রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ-সমাবেশ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী) :

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করা হয়েছে । 

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলা সদরের বাহেরচর বাজারে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি গহিনখালী বাজার সংলগ্ন  জামে মসজিদ মাঠ থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে গিয়েই  শেষ হয়। এতে আলেম-ওলামাসহ হাজারও  ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন। 

মিছিল শেষে আয়োজিত সমাবেশে ইসরায়েলের সব ধরনের পণ্য সামগ্রী বর্জনের দাবি তুলে আলেম-ওলামারা বলেন, অবিলম্বে  ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। 

এছাড়া ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় ওই সমাবেশে। উপজেলা উলামা মশায়েখ ও তাওহীদি জনতার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়৷ 

খুঁজুন