বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা ফিরে আসুক ফুটবলের সুদিন......

ফিরে আসুক ফুটবলের সুদিন......

কু‌মিল্লা ব্যুরো ঃ

কুমিল্লা আদর্শ সদরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।

সোমবার বিকালে নগরীর হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আমিনুল ইসলাম টুটুল। 

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল, আদর্শ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জিয়া উল হক শিকদার।

সদর উপজেলার ইউনিয়ন ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ  খেলার আয়োজন করে কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষা কার্যালয়।

উপজেলা পর্যায়ে ফাইনালে বালক এবং বালিকা দুটি খেলা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ও পাচথবী ইউনিয়নের মুন্সিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। খেলায় গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে ০৩-০৪ গোলে মুন্সিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বিজয়ী হয়।

দিনের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করেন জগন্নাথপুর ইউনিয়নের জোহরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়  বালক দল ও দুর্গাপুর উত্তর গুণায়নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। খেলায় গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে  ০৪-০৫ গোলে দুর্গাপুর উত্তর গুণায়নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বিজয়ী হয়।

খুঁজুন