রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করছে সবুজ বিদ্যাপীঠ কতৃপক্ষ

ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করছে সবুজ বিদ্যাপীঠ কতৃপক্ষ

স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ১নং গেইট সবুজ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরিক্ষা -২০২৪ সালের দুটি নোটিশ প্রদান করা হয়েছে।

গত ২৬-১০-২৩ ইং তারিখে একটি প্রধান শিক্ষক এর স্বাক্ষর ও সিল সহ যাতে লেখা আছে শুধু মাত্র বোর্ড ফি বিজ্ঞান বিভাগ ২১৪০ টাকা, মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষা ২০২০ টাকা, ছাত্রছাত্রীদের প্রদান করতে বলা হয়েছে। গত ০২-১১-২৩ ইং তারিখে আর একটি শুধু মাত্র অফিসের সিল প্রদান করে সভাপতি নির্দেশে বোর্ড ফি সাথে অতিরিক্ত ৬০০০ টাকা যোগ করে প্রদান করা হয়েছেন।


ফরমের জন্য অতিরিক্ত আরো২০০টাকা আদায় করছে। অতিরিক্ত টাকা না দিলে ফরম পূরণ করতে দেওয়া হবে না বলে অভিভাবকগন জানালেন এবং ছাত্র/ছাত্রীদের কাছ থেকে ফি আদায় করছেন। যা অনেক অভিভাবক দিতে অপারগতা প্রকাশ করেন। অভিভাবকরা আরো বলেন বিগত কালে এই স্কুলে নিয়ম করে ছাত্র/ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন ।


স্কুল কমিটির দূর্নীতির জন্য দিনে দিনে ছাত্র/ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। অনেক পরিবারের অতিরিক্ত ফি এর চিন্তায় সন্তানদের মনের উপর প্রভাব ফেলছে। এই বিষয়ে প্রধান শিক্ষক কে মোবাইলে জানতে চাইলে তিনি অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে অস্বীকার করেন।

অভিভাবকগন বলেন শিক্ষা মন্ত্রীর নির্দেশ অমান্য করে ৫ম শ্রেনীর ২২০ উপরে ছাত্রছাত্রীর কোচিং ফি ১০০০ টাকা ও ১০ম শ্রেণীর ২০০ উপরে ছাত্র/ছাত্রীর কোচিং ফি ১২০০ টাকা করে আদায় করেন। যা প্রতি মাসে ৪ লক্ষ ২০ টাকা উপরে আদায় করেন সভাপতি যা প্রধান শিক্ষক জানেন না।

এ সমস্ত টাকা আদায় করা হয় কোন রকম রশিদ ছাড়া। আদায়কৃত কোচিং ফি এর এক টাকাও স্কুল ফান্ডে জমা হয় নাই। স্কুল ছাত্র/ছাত্রীর অনুপস্থিতির জরিমানার টাকা ও চলে যায় সভাপতির পকেটে।

একি বিষয় সভাপতি’র কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন এটি তিন মাসের স্পেশাল ক্লাস ফি নেওয়া হচ্ছে ।কেউ স্পেশাল ক্লাস করতে না চাইলে সে শুধু মাত্র বোর্ড ফি প্রদান করতে পারবে।

স্কুল অভিভাবকদের দাবি শুধু মাত্র বোর্ড ফি এর মাধ্যমে পরিক্ষা দেওয়ার জন্য। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

খুঁজুন