সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১৫ জন। দুপুরে সদর উপজেলার উত্তর গোপালনগর গ্রামে সামেদ আলী সমর্থিত কাদির সিপাহী ও বক্তাবলী ইউনিয়ন চেয়ারম্যান শওকত আলী সমর্থিত জাকিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ঘটনা ঘটে। পরে পুলিশ খবরপেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক জানান, আধিপত্য বিস্তার নিয়ে দু'গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত উত্তেজনা বিরাজ করছিল। আজ দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিককে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুঁজুন