সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ফুলবাড়িতে জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু

ফুলবাড়িতে জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে,তাসের মাধ্যমে জুয়া খেলাকে কেন্দ্রকরে এক যুবককে ছুরিকাঘাতে আহত করে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ঘটনাটি ঘটেছে,২৬ (জুলাই) মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর-গোড়ক মণ্ডল আনন্দ বাজার এলাকায়। পরিবার সূত্রে জানাযায়,আহত ঐ যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়২৭(জুলাই)বুধবার রাত নয়টার দিকে মৃত্যু হয় মজিদুলের।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,হাছেন আলী ও গোড়ক মন্ডল ওয়ার্ড সদস্য আয়াজ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাসের মাধ্যমে জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত যুবক চরগোড়ক মন্ডল এলাকার আবেদ আলীর ছেলে, মজিদুল ইসলাম (৩৩)।

সরেজমিনে গিয়ে স্থানীয় ও নিহতের স্বজনদের নিকট জানাযায়,গোড়ক মন্ডল এলাকায় এক সময়ের পিলার ব্যাবসায়ী নামে খ্যাত, মাদকের ডিলার, জুয়া ও মদের আসর সহ- চরাঞ্চলের বিভিন্ন অপকর্মের হোতা,অত্র এলাকার জনৈক  জেল হোসেনের ছেলে হারান মিয়া (৪৩) এর নেতৃত্বে ১০/১৫ জনের সংঘবদ্ধ জুয়াড়ি চক্র এলাকার লোকজন ও প্রশাসন কে কোন রকমের তোয়াক্কা না করে প্রতিনিয়ত চরাঞ্চলে জুয়া ও মদের আসর বসাতেন।

এরেই সূত্র ধরে ২৬(জুলাই)মঙ্গলবার রাতে, হারান মিয়া ও তার সহযোগী জায়েদুল হক যোগসাজশে ফুঁসলিয়ে ফাসলিয়ে একই এলাকার আবেদ আলীর ছেলে মজিদুল ইসলাম (৩৪)কে জুয়া খেলতে নিয়ে যায়, খেলার এক পর্যায়ে রাত অনেক গভীর হলে মজিদুল বাড়ি আসার কথা ব্যক্ত করলে হারান গংদের সাথে বাক-বিতন্ডার সৃষ্টি হয়।রাত দুইটার দিকে বাড়ি ফেরার পথে জাইদুল হক ও হারান মিয়া গংরা মজিদুল কে, আটক করে তার কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে, হারান  মিয়ার হাতে থাকা ছুরি মজিদুলের পেটে বসিয়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়লে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় আহত মজিদুল ইসলাম কে তার সহযোগী তৈয়ব আলীসহ-স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে অবস্থার বেগতিক দেখে ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান।২৭(জুলাই)বুধবার 

রাত নয়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোড়ক মন্ডল এলাকার বাসিন্দা সুলতান মাহমুদ,শফিকুল ইসলাম জানান, প্রতিনিয়ত আনন্দ বাজার চড় এলাকায়,জুয়া খেলা ও মদের আসর বসাতো১০/১৫ জনের সংঘবদ্ধ চক্রের প্রধান অত্র এলাকার  জেল হোসেনের ছেলে,হারান মিয়ার নেতৃত্বে।সেই জুয়া খেলাকে কেন্দ্র করে মজিদুল কে, ছুরিকাঘাত করে খুনি হারান। এবং তার কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় খুনি হারান মিয়া ও তার দোসররা আমরা এলাকাবাসী খুনি হারান  ও তার দোসরদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে এক যুবক ছুরিকাঘাতে আহত হন।পরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আমরা লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

খুঁজুন