সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ফুলবাড়িতে,হাছেন আলী ফাউন্ডেশনের হুইলচেয়ার প্রদান

ফুলবাড়িতে,হাছেন আলী ফাউন্ডেশনের হুইলচেয়ার প্রদান

উত্তম কুমার মোহন্ত ফুলবাড়ী কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এস,বি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শারীরিক প্রতিবন্ধী সোহেল রানা (১২)কে হুইলচেয়ার প্রদান করেন হাছেন আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।সোহেল রানা আটিয়া বাড়ি গ্রামের দীন মজুর নজরুল ইসলামের ছেলে।

৩০(আগষ্ট) মঙ্গলবার হাছেন আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাছেন আলী দুপুরের দিকে শারীরিক প্রতিবন্ধী সোহেল রানার নিজ প্রতিষ্ঠান রাবাইতারীএস,বি উচ্চ বিদ্যালয়ে নিজে উপস্থিত হয়ে সোহেল রানা কে হুইলচেয়ার   হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন,ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাম্মদ আলী শেখ, রাবাইতারী এস,বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া শেখ, ইউপি সদস্য আমানুর রহমান রতন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সদস্য শরিফুর রহমান শাওন সহ- অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

সপ্তম শ্রেণীতে পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী সোহেল রানা(১২)হুইলচেয়ার টি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন, আগের মতো হামাগুড়ি দিয়ে কষ্ট করে আমাকে বিদ্যালয় আসতে হবে না কি আনন্দ এখন হুইলচেয়ারে বসে নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবো। এজন্য আল্লাহর দরবারে হাছেন আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের জন্য হাজার শুকরিয়া জানাই।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, মোঃ শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন,হাছেন আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন সম্পুর্ন রুপে একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। অসচ্ছল পঙ্গু প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইলচেয়ার হস্তান্তর  চলমান প্রক্রিয়া এটি অব্যাহত থাকবে। 

খুঁজুন