বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় বিজিবি’র মাদক বিরোধী অভিযানে অবৈধ পণ্য জব্দ হযরত শাহজালাল বিমানবন্দরে ৯.৩৩ কেজি স্বর্ণ জব্দ আশুগঞ্জে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেই গাড়িটি এখনো সচল ডিএমপি’র অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জন গ্রেফতার, মামলা ৬৪ দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি স্বাক্ষর কর ফাঁকির জরিমানায় দালিলিক প্রমাণ বাধ্যতামূলক : এনবিআর
দেশের খবর গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালক মো.মাসুদ রানা (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হন।

আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সাঁকো ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাসুদ রানা ঠাকুরগাঁও সদরের বাসগড়া গ্রামের মো.ফয়জার রহমানের ছেলে। 

স্থানীয় ও পুলিশ জানায়, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে আল হামরা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি সাকোয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মাইক্রো ও বাসের পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে থানায় ফিরে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন