রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় গাইবান্ধায় চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধংস

গাইবান্ধায় চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধংস

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের তেনাছিড়া বিলে অভিযান চালিয়ে ১৬টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধংস করা হয়েছে।
‎গতকাল সোমবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সাঘাটা থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, সাঘাটা উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান। অভিযানের সময় তেনাছিড়া বিলের বিভিন্ন স্থানে ব্যবহার করা ১৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধংস করা হয়।
‎
মৎস্য অফিস সূত্রে জানা যায়, নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার কারণে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান বাসস’কে বলেন, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার ফলে মাছের পোনা, দেশীয় প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন