জেলার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে অবৈধভাবে স্থাপন করা এ কয়লা তৈরির চুল্লিগুলো ধ্বংস করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কামালেরপাড়া এলাকায় গাছের কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করা হচ্ছিল। এতে একদিকে যেমন বনজ সম্পদ ধ্বংস হচ্ছে, অন্যদিকে চুল্লির ধোঁয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
এ অভিযানে উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আজাহারুল ইসলাম, পরিদর্শক শের আলমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম বাসসকে বলেন, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কয়লা তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুনরায় কয়লা তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অবৈধভাবে চুল্লি স্থাপনকারীদের বিরুদ্ধে।
গাইবান্ধায় অবৈধ কয়লা তৈরির ৩০ টি চুল্লি ধ্বংস
গাইবান্ধায় অবৈধ কয়লা তৈরির ৩০ টি চুল্লি ধ্বংস
জেলার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে অবৈধভাবে স্থাপন করা এ কয়লা তৈরির চুল্লিগুলো ধ্বংস করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কামালেরপাড়া এলাকায় গাছের কাঠ
পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করা হচ্ছিল। এতে একদিকে যেমন বনজ সম্পদ ধ্বংস হচ্ছে, অন্যদিকে চুল্লির ধোঁয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ অভিযানে উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আজাহারুল ইসলাম,
পরিদর্শক শের আলমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম বাসসকে বলেন, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কয়লা তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুনরায় কয়লা তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অবৈধভাবে চুল্লি স্থাপনকারীদের বিরুদ্ধে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত