রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি গাজীপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

গাজীপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সাত বছর পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হবে ১৯ নভেম্বর। এই সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এই সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে দলের নেতাকর্মী ও সমর্থক মিলে কয়েক লাখ লোক জমায়েতের প্রস্তুতি রয়েছে। শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে নির্মাণ হয়েছে মঞ্চ ও প্যান্ডেল। ২০১৩ সালে গাজীপুরকে সিটি কর্পোরেশন ঘোষণার দুই বছর পর গঠন করা হয় মহানগর আওয়ামী লীগের কমিটি। সাত বছর পর হতে যাওয়া সম্মেলনে নতুন কমিটি ঘোষণা হবে, সেখানে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের দেখতে চান তৃণমূল কর্মীরা।

খুঁজুন