মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি গাজীপুর জেলা আ.লীগের সম্মেলণে শীর্ষ দু'পদ নিয়ে নানা গুঞ্জণ

গাজীপুর জেলা আ.লীগের সম্মেলণে শীর্ষ দু'পদ নিয়ে নানা গুঞ্জণ

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

        গাজীপুর জেলা আ.লীগের বহুল আলোচিত  ত্রি-বার্ষিক সম্মেলণ ১৯ শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজধানীর সন্নিকটে গুরুত্বপূর্ণ এ শিল্প জেলার সম্মেলণ ঘিরে এখানকার রাজনীতি এখন টালমাতাল।হিসেব নিকেশের ঝুলি খুলে বসেছেন অনেকেই।অনেকেই আগামি দিনের মধুর স্বপ্নেও বিভোর।

গাজীপুর জেলা আ.লীগের সম্মেলণে কে আসছেন শীর্ষ দু'পদে তা নিয়ে চলছে সমগ্র জেলায় চুলচেরা বিশ্লেষণ।একপক্ষ বলছেন, যেহেতু গাজীপুরের রাজনীতিতে বর্তমান কমিটির হাত ধরে এখানকার আ.লীগ রাজনীতি স্বর্ণযুগে প্রবেশ করেছে সে কারনে বর্তমান কমিটি বহাল রাখা যথার্থ হবে।

অন্য একটি পক্ষ পরিবর্তনের ব্যাপারে অতি উৎসাহী আশাবাদ ব্যক্ত করে সম্মেলণ পরবর্তি নানা কর্মসূচি নিয়ে জনসমুখে কথা বলছেন।তারা বলছেন, শীর্ষ দুটি পদে পরিবর্তন সময়ের ব্যাপার মাত্র।রাজনৈতিক অঙ্গণে তাদের অতি উৎসাহের পেছনের কারন নিয়ে ব্যাপক গুঞ্জণ রয়েছে।

কে বা কারা আসছেন জেলা আ.লীগের কান্ডারি হয়ে তা নিয়ে জেলার মানুষের আগ্রহের কমতি নেই।ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা ও দলটির বিভিন্ন পর্যায় থেকে একাধিক জরিপ সম্পন্ন হয়েছে।

এসব জরিপে সম্ভাব্য প্রার্থিদের তালিকা, নেতা কর্মি ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মানুষের মতামত নেওয়া হয়েছে অতি গোপনে।প্রার্থিদের অতীত, বর্তমান, নৌকা বিরোধী কর্মকান্ডে লিপ্ত কি না,জনপ্রিয়তাসহ তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক আমলনামা সংগ্রহ এবং সেসব নেতা সম্পর্কে জনগনের ধারনা ও মন্তব্যসমুহ রেকর্ড করা হয়েছে।

সূত্রমতে প্রার্থিদের গোপন আমলনামা বর্তমান ও অতীত কর্মকান্ডের রেকর্ডের পর্যালোচনার ভিত্তিতে এবার পদায়ন করা হবে।এছাড়া সম্মেলণ পরবর্তি যাতে গ্রুপিং রাজনীতি ও অভ্যন্তরিক কোন্দলের  জন্ম না হয় সে লক্ষ্যে সমন্বয় করে এবারের কমিটি গঠন করা হতে পারে বিভিন্ন সূত্র থেকে বলে জানা গেছে।

এদিকে ১৯ শে মে'র সম্মেলণটির প্রথম পর্ব রাজবাড়ি মাঠে জনাকীর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ লক্ষ্যে থানা, পৌরসভা,  ইউনিয়ন ও গ্রাম কমিটিসমুহের বিশেষ বর্ধিত সভা চলমান রয়েছে।

গাজীপুর জেলা আ.লীগের সম্মেলণটি উদ্বোধন করবেন লেঃ কর্ণেল (অবঃ) ফারুক খান এমপি, প্রধান অতিথি হয়ে আসবেন দলটির সাধারন সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ এর সঞ্চালণায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও গাজীপুর জেলা আ.লীগের সভাপতি আ,ক,ম মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা,দীপু মনি,মেহের আফরোজ চুমকি এমপি,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান,কেন্দ্রিয় কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন,মোঃ সাহাবুদ্দিন ফরাজী,ইকবাল হোসেন অপু এমপি,ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন এবং বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি'র উপস্থিত থাকার কথা রয়েছে।

খুঁজুন