বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’ • কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা • আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে • ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’ • মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে • কেউই অপরিহার্য নন, তবে জেনসেন হলে ভিন্ন কথা • হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: আলবেনিয়ার তরুণ প্রজন্ম • মানুষের দাঁত মাজার বিচিত্র ইতিহাস • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ • বয়স বাড়ার সঙ্গে শ্রবণশক্তি কমছে? রয়েছে কান সুস্থ রাখার উপায়
মহানগর গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের রাজেন্দ্রপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের সরাসরি রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশন ছাড়ার পরপরই এর একটি বগি লাইনচ্যুত হয়। 

এরপরে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে দুইদিকে জামালপুর কমিউটার ও মহুয়া এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়ার জন্য তৎপরতা শুরু হয়েছে।

খুঁজুন