রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি গাজীপুরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

গাজীপুরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

             গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর এবং দলের প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে, 

 এ ঘটনার প্রতিবাদে মাওনা ইউনিয়ন ও শ্রীপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে মাওনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলটির নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাওনা বাজারে ছাত্রলীগ কর্মীরা দু’দফা হামলা করে ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর করেছে বলে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন। 

শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, ‘অফিস ভাঙচুরের খবর পেয়ে আমি নেতাকর্মীদের নিয়ে রাত ৯টার দিকে দলীয় কার্যালয় পরিদর্শনে যাই। সেখানে সবকিছু ছড়িয়ে-ছিটিয়ে ছিল। 

তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের দলীয় কার্যালয়ে দু’দফা হামলা করে ভাঙচুর চালায় এবং গুরুত্বপূর্ণ দলীয় কাগজপত্র ছিঁড়ে ফেলে। এ সময় তারা দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভেঙে ফেলেছে।’  

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাত ১০টার দিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মাওনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। সভায় গাজীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পরিচালনায় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।    

এ দিকে, এ ঘটনায় রাতেই শ্রীপুর পৌর বিএনপির দপ্তর সম্পাদক নাসির আহম্মেদ সরকারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সরকারের মদদপুষ্ট সন্ত্রসীদের এমন কর্মকান্ডে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মী মাওনা বিএনপি অফিসের দিকে যায়নি। বিএনপি নেতারা মিথ্যা অভিযোগ করছেন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মাওনা ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুরের ঘটনা আমার জানা নেই। বিএনপির পক্ষ থেকে কেউ এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

খুঁজুন