রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর গাজীপুরে দেড় বছরের শিশু অপহরনের ৬ দিন পর দুই নারীসহ গ্রেপ্তার-৩

গাজীপুরে দেড় বছরের শিশু অপহরনের ৬ দিন পর দুই নারীসহ গ্রেপ্তার-৩

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরে দেড় বছরের এক শিশুকে অপহরণের ছয় দিন পর  উদ্ধার করেছে জিএমপির কাশিমপুর থানা পুলিশ। 

এ ঘটনায় জড়িত থাকায় দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো শেরপুরের ঝিনাইগাতি থানার নলপোড়া এলাকার সওদাগর মিয়ার মেয়ে শিমু (২৬), মাগুরা জেলা সদর থানার শ্রীপুর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে রিনা বেগম (৪০) এবং রিনার প্রেমিক জামালপুরের বকশিগঞ্জ থানার গোয়ালগাঁও এলাকার সিরাজুল মাস্টারের ছেলে মুকিম বিল্লাহ (৪৫)।

 তারা সবাই গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় বসবাস করতো।

অপহরণের শিকার আরিয়ান হোসেন সাজ্জাদ (১৮ মাস) জামালপুর সদর থানা এলাকার সুনুটিয়া সাধুর পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

জিএমপির কাশিমপুর থানার এসআই দীপঙ্কর রায় জানান, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ জরুনের ডেল্টার মোড় এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে থাকেন আনোয়ার হোসেন। তিনি ও তার স্ত্রী শাকিলা বেগম স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। 

গত সোমবার সন্তানদের বাসায় চাচী ময়ূরীর (আনোয়ারের) কাছে রেখে কর্মস্থলে যান আনোয়ার ও তার স্ত্রী। দুপুরে ছোট ছেলে আরিয়ান হোসেন সাজ্জাদকে দরজার সামনে রেখে গোসল করতে যান ময়ূরী। এ সময় অপহরণের শিকার হয় শিশু আরিয়ান।

 স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আরিয়ানের সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ স্থানীয় সিসি টিভির ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্য পর্যালোচনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে  ভোর রাতে স্থানীয় হরিণাচালা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত আরিয়ানকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত শিমু, রিনা ও মুকিম বিল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো জানান, ঘটনার দিন দুপুরে দরজার সামনে খেলা করার সময় শিশু আরিয়ানকে কৌশলে অপহরণ করে রিকশাভ্যানে নিয়ে যায় শিমু। পরে ভুয়া নাম ঠিকানা দিয়ে এফিডেভিটের মাধ্যমে শিশুটিকে ৫০ হাজার টাকার চুক্তিতে স্বামী পরিত্যক্তা নিঃসন্তান রিনা বেগমের কাছে বিক্রি করে। রিনা ও তার প্রেমিক মুকিম দু’জনে চুক্তির ৩০ হাজার টাকা নগদ পরিশোধ করে।

 রিনা ও মুকিম দু’জনই নিঃসন্তান বলে গ্রেফতারকৃতরা জানিয়েছে। গ্রেফতারকৃত শিমু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

খুঁজুন