রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন গানে ফিরছেন সাবিনা ইয়াসমিন

গানে ফিরছেন সাবিনা ইয়াসমিন

শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আর তাই ফিরছেন গানে।

আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকার দুটি বড় অনুষ্ঠানে গাইবেন এই সংগীতশিল্পী। এরপর যাবেন চট্টগ্রামেও। সেখানের একটি স্টেজ শোতে অংশ নেবেন তিনি। এমনটাই জানালেন কিংবদন্তি এই সংগীতশিল্পী।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ। ছয় দশক গানে গানে কাটছে। গান ছাড়া তো আর কিছু ভাবতে পারি না। এখানেই যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফিরছি, খুবই ভালো লাগছে।’

তিনি আরো জানান, ইতিমধ্যেই কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গান নিয়ে কথা বলেছেন। স্টেজ শোর ফাঁকেই নতুন গানগুলোর রেকর্ডিং করবেন। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন তিনি।

খুঁজুন