রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ঘর ভাঙছে সাইফ-কারিনার!

ঘর ভাঙছে সাইফ-কারিনার!

ঘর ভাঙার ঝড় উঠল বলিউডের প্রভাবশালী তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের সংসারে। তারা  বিচ্ছেদের পথে হাঁটছেন! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান। তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা। 

সাংবাদিক মুবাসেরের দাবি, ‘সাইফ ও কারিনার দাম্পত্যে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে। তিনি জানান, এক ভারতীয় সূত্রেই এই তথ্য পেয়েছেন তিনি। যদিও কোন সংবাদমাধ্যম কিংবা নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি।’ 

মুবাসের দাবি, কারিনা একবার সাইফকে অন্য এক মহিলার সঙ্গে হাতেনাতে ধরেন, যা থেকে দাম্পত্য জীবনে ফাটল ধরে। এছাড়া সাইফ কাতারে স্থায়ীভাবে থাকতে চাইলেও কারিনা দেশ ছেড়ে যেতে চান না, এই নিয়েও তাদের মধ্যে তীব্র মনোমালিন্য তৈরি হয়েছে।

এর মাঝেই আরও বিস্ফোরক দাবি করেছেন। তার ভাষ্য, সাইফ আলি খানের উপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যেও নাকি কারিনা কাপুর জড়িত! তবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন বলিপাড়ার একাংশ। কারণ সাইফ-কারিনার পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। 

উল্লেখ্য. ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলি খান। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন কারিনার সঙ্গে। বিয়ের পর সন্তান তৈমুর ও জেহর জন্ম হয়। 

ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে আসছিলেন কারিনা। তবে সম্প্রতি তাদের নিয়ে ফের শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন, তাও আবার পাকিস্তানি সাংবাদিকের সূত্র ধরে।

খুঁজুন