বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
খেলাধুলা ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে হারল লিভারপুল

ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে হারল লিভারপুল

ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে হেরেছে লিভারপুল। তবে হেরেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে দলটি। 

অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। তবে প্রথম লেগে ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল। 

লিভারপুলের মাঠ অ্যানফিল্ড থেকে ১-০ গোলের জয় ছিনিয়ে এনেছে বর্তমান ইতালিয়ান চ্যাম্পিয়নরা। গোল পেয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ।

দুই লেগ মিলিয়ে ২-১ গোলের ব্যবধানে কোয়ার্টারে উঠেছে লিভারপুল। আগের লেগে ২-০ গোলে জিতে নিজেদের কাজটা যে এগিয়ে রেখেছিল তারা।



বিডি/টুডেইস/নিউজ

খুঁজুন