রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল ঘুমানোর আগে হাঁটার উপকারিতা

ঘুমানোর আগে হাঁটার উপকারিতা

ব্যায়াম করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়গুলির মধ্যে একটি হল হাঁটা । কিন্তু ঘুমানোর ঠিক আগে হাঁটাহাটি করলে কি উপকার মিলবে? ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে,রাতে ৩০ মিনিট হাঁটা কেবল শরীর সতেজ করে তাই নয়, এর অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। রাতে ঘুমানোর আগে ৩০ মিনিট হাঁটলে যেসব উপকারিতা পাওয়া যায়-

ঘুমের মান উন্নত করতে সাহায্য করে

ঘুমানোর আগে হাঁটলে ঘুমের মান ভালো হয়। গবেষণায় দেখা গেছে, হাঁটা এবং হালকা ব্যায়াম ঘুমাতে সাহায্য করে, বিশেষ করে রাতে ঘুম ভালো হয়। হাঁটা মানসিক উত্তেজনা কমাতে এবং শিথিলতার অনুভূতি দিতেও সাহায্য করতে পারে। রাতে হাঁটলে তাড়াতাড়ি ঘুম আসে, ঘুম গভীর হতেও সাহায্য করে।

ওজন কমাতে উপকারী

প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে বিপাকীয় হার বৃদ্ধি পায় এবং ঘুমের সময়ও ক্যালোরি পোড়া বেড়ে যায়। ঘুমাতে যাওয়ার আগে, হাঁটা ওজন কমাতে বা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

মানসিক স্বাস্থ্যের উন্নতি করে

রাতে হাঁটা শরীর ও মনের জন্য ভালো। গবেষণা অনুসারে, হাঁটা হতাশা এবং উদ্বেগের লক্ষণগুলি কমাতে সাহায্য করে।

হজমের উন্নতিতে সাহায্য করে

অনেকের রাতের খাবারের পরে বদহজম বা পেট ফাঁপা হয়, যা রাতের খাবার হজমে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, খাওয়ার পর অল্পক্ষণ হাঁটা হজমে সাহায্য করতে পারে। এতে অ্যাসিড রিফ্লাক্স এবং বদহজমের মতো যেকোনো অস্বস্তি থেকে রক্ষা পাওয়া যায়।

ঘুমানোর আগে ৩০ মিনিটের হাঁটার সর্বাধিক সুবিধা পেতে, কয়েকটি কৌশল যোগ করা গুরুত্বপূর্ণ। যেমন-

হাঁটার সময় আরামদায়ক গতি বজায় রাখুন।

হাঁটার জন্য শান্তিপূর্ণ জায়গা বেছে নিন, সেটা হতে পারে পার্ক বা একটি শান্ত এলাকা। এতে আপনার হাঁটা আরামদায়ক হবে।

হাঁটার পরে, হালকা স্ট্রেচিংয়ে মনোযোগ দিন, বিশেষ করে আপনার পিঠ এবং পায়ে যাতে কোনো টান না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন।

খুঁজুন